পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার বিক্রি করেছেন। ডিএসই পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এ শেয়ার বিক্রি করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম তার কাছে থাকা ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন। ডিএসইতে গত ২২ অক্টোবর এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি। অন্যদিকে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা নিসার কাদের তার কাছে থাকা ৩ লাখ শেয়ার বিক্রি করেছেন। গত ৮ নভেম্বর ডিএসইতে তিনি এ শেয়ার বিক্রির ঘোষণা দেন। 

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ২৮৫ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৮৬ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৮ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৬৭। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৭৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৬ দশমিক ৭১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ৪০ শতাংশ ও বাকি ২৯ দশমিক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২০৫ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৯৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ২৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ৪৮ শতাংশ এবং বাকি ৩৯ দশমিক ৩৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।