এ উপলক্ষে গতকাল নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান আনুষ্ঠানিক শাখাটির উদ্বোধন করেন। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংসের নির্বাহী পরিচালক (গ্রুপ ফাইন্যান্স) এম আনিসুল হক এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম মাসুদ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, জ্যেষ্ঠ আঞ্চলিক প্রধান তাহের হাসান আল মামুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রথম ৪০তলা কমার্শিয়াল স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত নতুন শাখাটি গ্রাহকদের প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সমাধান, যার মধ্যে অন্যতম ‘ব্যাচ’-এর সঙ্গে যুক্ত দেশের প্রথম ডিজিটাল ক্লিয়ারিং ‘চেক কিয়স্ক’। এছাড়া গ্রাহকের স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে সুসজ্জিত প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং একটি ডেডিকেটেড ডিজিটাল কর্নার।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও বলেন, ‘আমাদের লক্ষ্য দেশজুড়ে নেটওয়ার্ক বিস্তৃতির মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া। ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের সঙ্গে উন্নত ডিজিটাল সক্ষমতার সমন্বয় ঘটিয়ে গ্রাহকদের আধুনিক ও সর্বোচ্চ ব্যাংকিং অভিজ্ঞতা দিতে চাই।’










