চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সে এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা স্থানান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোহা. জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এসএম আবু জাকের, সিইপিজেডের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ মো. আব্দুন নুর, জেএমএস গ্রুপের এমডি মুস্তফা মাহমুদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।—বিজ্ঞপ্তি