দক্ষিণ-পূর্ব এশিয়ার বাইরের দেশগুলো থেকে চাল আমদানি বাড়ানোর কথা ভাবছে ফিলিপাইন।
বাজারে বিভিন্ন জাতের চালের সরবরাহ ও দাম সহনীয় রাখতে চায় দেশটি।
মূলত এ কারণেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বিকল্প খুঁজছে ফিলিপাইন।
দেশটির অর্থমন্ত্রী কার্লোস সনি গার্সিয়া ডোমিঙ্গোজ তৃতীয়র বরাত দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কার্লোস ডোমিঙ্গোজ জানান, বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত।
স্বল্পমূল্যে চাল আমদানির জন্য দেশটিকে সম্ভাব্য প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করছে ফিলিপাইন।
আমদানি বাড়লে ফিলিপাইন চলতি বছর বিশ্বের দ্বিতীয় শীর্ষ চাল ক্রেতার তকমা অর্জন করতে সক্ষম হবে বলেও জানান তিনি।
ঐতিহ্যগতভাবে ফিলিপাইন তার অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে সবসময় চাল আমদানি করে।










