সম্প্রতি মার্কিন জাতীয় সড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ) এ তথ্য নিশ্চিত করেছে। এ তালিকায় আইওনিক-৬, জেনেসিস জি-৯০ ও সান্তা ফে-র মতো জনপ্রিয় মডেলগুলো রয়েছে। সংস্থাটি জানায়, দুর্ঘটনার সময় ত্রুটিপূর্ণ সিট বেল্ট যাত্রীদের সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে, যা বড় ধরনের ঝুঁকির কারণ। সমস্যা সমাধানে অনুমোদিত ডিলাররা বিনামূল্যে এসব গাড়ির সিট বেল্ট পরীক্ষা ও মেরামত করে দেবে। খবর রয়টার্স