ইরানের আধা-সরকারি তাসনিম ও মেহের বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মাঠের পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করছেন। তিনি জীবিত ও সুস্থ আছেন।

ইসরায়েলি গণমাধ্যমের খামেনির নিহত হওয়ার দাবি প্রকাশের পর এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দুটো।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এক খবরে জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি নিহত হয়েছেন। খবরে বলা হয়, হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, খামেনির নিহত হওয়ার প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্টস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে।