বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। স্থানীয় সময় শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
শ্রিংলা বলেছেন, মনে রাখা দরকার খুব ঘনিষ্ঠ ও বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে আমরা জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পৌঁছেছেন এবং প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি) সঙ্গে সম্মেলনের আগেই বৈঠক করবেন। আমি মনে করি এটি একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক।
এএনআইকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় পররাষ্ট্র সচিব
স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) বিকালে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকের আগে কৃষি গবেষণা খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের নাগরিকদের লেনদেন সহজ করা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এর আগে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।










