ইউক্রেন সংকট কূটনৈতিকভাবে সমাধানের প্রস্তাব ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ রাশিয়ার। গতকাল রুশ বার্তা সংস্থা তাসকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধান চেয়েছিল। কিন্তু সব প্রস্তাবই ইউক্রেন ও তার মিত্ররা নাকচ করেছে। এ কারণেই রাশিয়া সামরিক অভিযান চালিয়ে যেতে বাধ্য হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে পেসকভ তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। খবর ও ছবি রয়টার্স
ইউক্রেনে সংঘাত সমাধানে কূটনৈতিক পথ প্রত্যাখ্যানের অভিযোগ রাশিয়ার
ইউক্রেন সংকট কূটনৈতিকভাবে সমাধানের প্রস্তাব ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ রাশিয়ার।










