পাকিস্তানে আগামী ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। ওইদিন নেতাদের জন্য সৌজন্য নৈশভোজের আয়োজন করেন শেহবাজ। খবর এক্সপ্রেস ট্রিবিউন

প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, নৈশভোজে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদীয় নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।এছাড়া বৈঠকে অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী ও সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন শেহবাজ শরীফ ।

এক্সপ্রেস ট্রিবিউন জানায়, অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে তিন দিন আলোচনা করবেন শেহবাজ শরীফ। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করে সেটি প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। যদি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়ে ঐক্যমতে না পৌঁছাতে পারে তাহলে নির্বাচন কমিশন এতে হস্তক্ষেপ করবে এবং প্রস্তাবিত নাম থেকে একজনকে মনোনয়ন দেবে।