সম্প্রতি
রুশ ইউক্রেনের বাখমুত শহর দখলে নিয়েছে
রাশিয়াপন্থী ওয়াগনার গোষ্ঠী। বিষয়টি স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। আগামী ১ জুন নাগাদ
শহরটি রুশ সেনাবাহিনীর কাছে
হস্তান্তর করার কথা জানিয়েছেন
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।
টেলিগ্রামে
প্রিগোজিনের অডিও রেকর্ডিংয়ের বরাতে
সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানায়,
ওয়াগনার ২৫ মে থেকে
১ জুনের মধ্যে বাখমুত ছেড়ে যাবে। হস্তান্তরের
আগে নগরীর পশ্চিমে ওয়াগনার প্রতিরক্ষা রেখা স্থাপন করেছে।
গত ২১ মে জাপানের
হিরোশিমায় জি-৭ শীর্ষ
সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে
বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, শহরটিতে আর কিছু অবশিষ্ট
নেই। সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাখমুত
এখন শুধু আমাদের হৃদয়ে
রয়েছে।
প্রসঙ্গত,
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ওই
সময় থেকে বাখমুতে আট
মাসের যুদ্ধ চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও সম্ভবত সবচেয়ে
রক্তক্ষয়ী।
বিশ্লেষকরা
বলছেন, আগেই বাখমুতের পতন
হওয়ার কথা ছিল। এলাকাটিতে
রাশিয়ার জয় এড়ানোর সম্ভাবনা
কম ছিল। রাশিয়ার জন্য
বাখমুত নগরীর কৌশলগত মূল্য কম হলেও এ
নগরীর দখল রাশিয়ার জন্য
এ পর্যন্ত লড়ে আসা দীর্ঘ
যুদ্ধে এক প্রতীকী জয়।










