বিশেষ সামরিক অভিযান এলাকায় রুশ বাহিনীর বিভিন্ন ব্যাটল গ্রুপের সমন্বিত অভিযানের ফলে ইউক্রেনীয় বাহিনী এ বিপুল পরিমাণ সৈন্য হারিয়েছে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বাহিনী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পূর্ব ফ্রন্টে, যেখানে তাদের ৪৫৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া সেন্টারের নিয়ন্ত্রণাধীন এলাকায় ৩৪০ জনেরও বেশি, নর্থ ব্যাটল গ্রুপের এলাকায় প্রায় ২০০, ওয়েস্ট ব্যাটল গ্রুপের অভিযানে ১৮০ জনেরও বেশি, সাউথ ফ্রন্টে ৮৫ জনেরও বেশি এবং দানিপ্রো ব্যাটল গ্রুপের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ৬০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। একই সময়ে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১০টি নির্দেশিত আকাশ বোমা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি হিমার্স রকেট ও ৩৫২টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার নির্ভুল ও উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং ড্রোন দিয়ে এ বড় ধরনের হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ অভিযানের লক্ষ্য সম্পূর্ণ সফল হয়েছে এবং নির্ধারিত প্রতিটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব হয়েছে।

বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনীর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার দেয়া হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ইউক্রেনের মোট ৬৭১টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, ১ লাখ ৫৩ হাজার ৬৮৪টি ড্রোন, ৬৬১টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। এছাড়া ১ হাজার ৭২৭টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ৩৫ হাজার ১৩৬টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৬২ হাজার ৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে রুশ বাহিনী।