এবার সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান সাহিত্যিক জন ফসে। তিনি একাধারে
লেখক ও নাট্যকার। নোবেল কমিটি জানিয়েছে, নিপীড়িত মানুষের কণ্ঠের
প্রতিনিধিত্বকারী নাটক এবং কথাসাহিত্যের জন্যই তাকে এ
পুরস্কার দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার
বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।
গত বছর, ২০২২ সালে সাহিত্যে নোবেল পান ফরাসি লেখক ও অধ্যাপক আনি এর্নো। তার বেশিরভাগ সাহিত্যকর্ম আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন ঔপন্যাসিক আবদুল রাজাক গুরনাহ।










