সম্পত্তির দাম বাড়ানোর মামলায় বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংক ও বিমায় নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন তিনি। মূলত ঋণ পাওয়ার সুবিধার জন্য তিনি এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসি।

নিউইয়র্ক আদালতের বিচারক আর্থার এনগোরোন বলেন, ট্রাম্প কাগজপত্রে জালিয়াতি করেছেন। ‘নিজের ব্যবসার জন্য ট্রাম্প যে কাগজপত্র তৈরি করেছেন, তাতে স্পষ্ট গণ্ডগোল আছে’, বলেন এই বিচারক। আর্থার এনগোরোন আরও বলেন, ‘ভাড়ার জন্য রেগুলেটেড অ্যাপার্টমেন্ট এবং আনরেগুলেটেড অ্যাপার্টমেন্টের মূল্য একই। রেস্ট্রিক্টেড জমি ও আনরেস্ট্রিক্টেড জমির মূল্যও একই। এ কেবল কল্পকাহিনীতেই সম্ভব, বাস্তব জগতে নয়।’

ট্রাম্পের আইনজীবীরা এনগোরনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 


ট্রাম্পের আইনজীবী ক্রিস্টোফার কিস এনগোরনের এই সিদ্ধান্তকে আপত্তিকর মনে করেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্তটি তার মনগড়া। এবিষয়ে উচ্চ আদালতে ট্রাম্প এবং তার পরিবার অবশ্যই ন্যায়বিচার পাবেন।