রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন রুশ এক সাংবাদিক। এক সময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কমান্ডার ছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভ এ দাবি করেন। তবে এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। খবর রয়টার্স।

ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে এখনও ডিক্রিটি প্রকাশ করা হয়নি। তবে  রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।  আরেকটি সূত্র জানিয়েছে, সুরভিকিন বর্তমানে স্বল্পমেয়াদী ছুটিতে আছেন।

সুরোভিকিন অক্টোবর ২০২২ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ান ইউনিটের কমান্ডার-ইন চিফ ছিলেন। তিনি ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ ইউক্রেনীয় শহর খেরসন থেকে রাশিয়ান সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে।  আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, সুরভিকিন বর্তমানে স্বল্পমেয়াদি ছুটিতে রয়েছে।

ওয়াগনার ঘটনার পর রাশিয়ান এবং বিদেশী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহের সম্ভাব্য জটিলতার জন্য সুরভিকিনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।