বিনা
অনুমতিতে উত্তর কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়া মার্কিন সেনা ট্রাভিস কিংকে ছেড়ে দিচ্ছে পিয়ংইয়ং।
আজ বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। খবর বিবিসি।
আটকের
এক মাসের মাথায় এই ঘোষণা দিল উত্তর কোরিয়া। তবে কবে কখন তাকে ফেরত পাঠানো হবে সে বিষয়ে
কিছু জানায়নি পিয়ংইয়ং।
এর
আগে গত ১৮ জুলাই ট্রাভিস দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢোকেন। এরপর
তাকে আটক করা হয়।
কেসিএনএ’র মতে, ২৩ বছর বয়সী ট্রাভিস কিং জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীতে তার সঙ্গে অমানবিক আচরণ করা হতো। সে কারণেই তিনি পালিয়ে উত্তর কোরিয়ায় এসেছেন।










