পশ্চিমা আফ্রিকার দেশ নাইজারে সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এ লক্ষ্যে ইকোয়াসভুক্ত আফ্রিকার কয়েকটি দেশে অব্যাহতভাবে সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করছে প্যারিস। এমন অভিযোগ নাইজারের সেনাবাহিনীর। খবর আল জাজিরা। 

নাইজারের অভ্যুত্থান নেতাদের মুখপাত্র কর্নেল আমাদু আব্দরামানে সম্প্রতি জাতীয় টেলিভিশনে এ দাবি করেন। গত ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের পর থেকে ফ্রান্স ও নাইজারের মধ্যে উত্তেজনা বেড়েছে। ফ্রান্স ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের পাশে দাঁড়িয়েছে। এর সঙ্গে নাইজারের সৈন্য ও দূতকে অপসারণের দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে। 

নিয়ামেতে কয়েক হাজার মানুষ ফরাসি সৈন্যদের অবস্থানের একটি সামরিক ঘাঁটির আশপাশে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে। উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে নাইজারে ফ্রান্সের প্রায় দেড় হাজার সৈন্য রয়েছে। কিছু ফরাসি সৈন্য প্রত্যাহারের বিষয়ে ফ্রান্স ও নাইজারের সামরিক প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।