পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান
খানের বিরুদ্ধে আনা আইনজীবী হত্যা মামলার অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার
(২৮ আগস্ট) ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
তিনি ডিজিটাল প্লাটফর্ম এক্সে লেখেছেন,
‘সকল প্রশংসা আল্লাহর, কোয়েটার দক্ষিণাঞ্চলীয় শহরে একজন আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত
খারিজ করে দিয়েছে।’
গত জুনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর
বিরুদ্ধে হত্যার এ অভিযোগ আনা হয়।
এর আগে গত বছরের এপ্রিলে সংসদে অনাস্থা
ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।
বর্তমানে তোষাখানা মামলায় সাজা খাটছেন
ইমরান খান। এছাড়া অপর একটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ স্থগিত রাখার আবেদনের
রায় দেবে ইসলামাবাদের হাইকোর্ট।










