কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভকে ইউক্রেনের হত্যা করার দাবি অস্বীকার করল রাশিয়া। তিনি জীবিত রয়েছেন এবং একটি সম্মেলনে আছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিও কলের একটি ফুটেজের ভিত্তিতে এই দাবি করল মস্কো। খবর বিবিসি। 

রাশিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়,  ভিক্টর সোকোলভ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে উপস্থিত হয়েছেন। তবে ভিডিওটি কবের তা এখনো নিশ্চিত করা যায়নি। 

এর আগে ইউক্রেনের বিশেষ বাহিনী সোমবার জানায়, ক্রিমিয়ার দখলকৃত সেভাস্তোপলে নৌবহরের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলায় অ্যাডএম সোকোলভসহ ৩৪ জন মারা গেছে।  মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে দেশটির মন্ত্রণালয় দাবি করছে। তবে ইউক্রেন সরাসরি নৌ প্রধানের নাম উল্লেখ করেনি বা তার মৃত্যু হয়েছে এমন কোনো প্রমাণও তারা দেয়নি। তবে এখন তারা বলছে যে তারা প্রতিবেদনটি সংশোধন করছে। 

তারা জানায়, ‘আমরা যা জেনেছি রাশিয়ান ফেডারেশনের ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৩৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। সব লাশ এখনো শনাক্ত করা যায়নি।’  ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ সিএনএনকে জানান, অ্যাডএম সুকোলভ মারা গেলে এটি সবার জন্য সুখবর, তবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে ইউক্রেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করেছে এবং অধিকৃত ক্রিমিয়ার কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ বৈঠককে লক্ষ্য করে এ হামলা চালায়।