রোম থেকে আসা শরণার্থীদের গ্রহণ না করার বিষয়ে একটি চুক্তি বাতিলের কথা জানিয়েছিল জার্মানি। তবে এর দুদিনের মাথায় সিদ্ধান্তে পরিবর্তন এনেছে দেশটি। সম্প্রতি জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের সংহতি প্রকল্পের অধীনে ইতালিসহ অন্যান্য সদস্যদেশকে সহায়তার অঙ্গীকার করেছিল জার্মানি। সাড়ে তিন হাজারের বেশি শরণার্থীকে গ্রহণের পর হঠাৎ করেই চুক্তি বাতিলের কথা জানায় দেশটি। জার্মান সরকার জানায়, ইইউর নিয়ম অনুযায়ী দেশে আশ্রয় গ্রহণে যে আবেদন প্রক্রিয়া সেখানে নিয়ম মানা হচ্ছে না। রয়টার্স
ইতালি থেকে শরণার্থী নেবে জার্মানি
রোম থেকে আসা শরণার্থীদের গ্রহণ না করার বিষয়ে একটি চুক্তি বাতিলের কথা জানিয়েছিল জার্মানি।










