রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে, ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রায় ২০০টি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে।
তারা এ অভিযানকে ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ইরানের বেশ কয়েকটি স্থানে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।










