৬০ কোটির বেশি নারী ও মেয়েশিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার বলে জানিয়েছে জাতিসংঘ। গত এক দশকে এ সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। ২৫ অক্টোবর সমাপ্ত হওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সভায় এ মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব এন্তোনিও গুতেরেস। সভায় ২০০০ সালের ৩১ অক্টোবর গৃহীত নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব মূল্যায়ন করছিলেন তিনি। প্রস্তাবটির অন্যতম লক্ষ্য ছিল শান্তি আলোচনায় নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু লিঙ্গসমতা অর্জনের মতো এ উদ্দেশ্যও অধরা রয়ে গেছে। গুতেরেস বলেন, ‘গত কয়েক দশকে নারীদের বৈশ্বিক অগ্রগতি ক্রমবর্ধমান সংঘাতে অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে।’ খবর এপি
৬০ কোটির বেশি নারী ও মেয়েশিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার
৬০ কোটির বেশি নারী ও মেয়েশিশু যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার বলে জানিয়েছে জাতিসংঘ।










