ভূমিকম্পের কেঁপে উঠেছে পূর্ব চীনের শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টি। আজ রোববার (৬ আগস্ট) ভোরে ৫ দশমিক ৫ মাত্রার এ কম্পন অনুভূত হয়। এতে আহত হন ২১ জন। খবর সিএনএন।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় ২টা ৩৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

কর্মকর্তারা জানান, আজ সকাল পর্যন্ত দেঝো ও লিয়াওচেং শহর থেকে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ১২৬টি বাড়ি ধসে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্র ৩০০ বেইজিং থেকে কিলোমিটার দূরে। স্থানীয় মিউনিসিপ্যাল ভূমিকম্প ব্যুরো জানিয়েছে, রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর বেইজিং রেলওয়ে ৬০টিরও বেশি শিডিউল ট্রেনের চলাচল বাতিল করেছে।