শনিবার (৭ অক্টোবর) থেকেই
হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সংঘাতে
জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে
এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, লেবানন
থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা
নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।
হিজবুল্লাহর জানিয়েছে, তারা
একটি বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় ইসরায়েলি অবস্থানে আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ
আরো জানায়, তারা শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরাইলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও
স্থলপথে হামলার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং তার অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।










