ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে
ভয়াবহ বন্যার পাঁচ দিন পরও লাচেন ও লাচুং অঞ্চলে আটকে আছেন তিন হাজারেরও বেশি মানুষ।
আটকে পড়াদের বেশির ভাগই পর্যটক বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর হিন্দুস্তান টাইমস।
লাচেনে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ গুরুদোয়মার
হ্রদ। স্থানটি সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। উদ্ধারকর্মীরা
জানান, এই হ্রদে ঘুরতে আসা পর্যটকসহ অন্তত তিন হাজার স্থানীয় বাসিন্দা এখনো আটকা পড়ে
আছেন। আমরা দুর্গম এলাকাটিতে উদ্ধার তৎপরতা বাড়িয়েছি।
স্থানীয় প্রশাসন আটকে পড়াদের সাহায্য করছে
বলেও জানান তারা।
এর আগে হেলিকপ্টারে উদ্ধারের ঘোষণা দেয়া
হলেও বিরূপ আবহাওয়ার কারণে সে উদ্যোগ ততটা এগোয়নি।
গত ৩ অক্টোবরে রাতে সিকিমের একটি হিমবাহী
হ্রদে বাঁধ ফেটে আকস্মিক বন্যায় তলিয়ে যায় রাজ্যটি। এখন পর্যন্ত ৮২ জন প্রাণ হারিয়েছেন
ও ১৪০ জনের বেশি নিঁখোজ রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় দুর্যোগ মন্ত্রণালয়।
রাজ্য সরকারের তথ্য মতে, সিকিম অঞ্চলের
অন্তত ৫০টি গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০ হাজার মানুষ।
এছাড়াও বাস্তুচ্যুত রয়েছে এখনও হাজার হাজার মানুষ।










