অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের পশ্চিম মাউই থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছে অঞ্চলটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। এক্সে (টুইটার) এক পোস্টে জানানো হয়, আদেশটি ছিল আনাপুনি লুপ থেকে পশ্চিম মাহিপুলু এলাকার জন্য। পরবর্তী সময়ে এক ফলোআপ পোস্টে জানানো হয়, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় আদেশটি প্রত্যাহার করে নেয়া হলো। আগের আদেশে বলা হয়েছিল, ‘এখনই আপনার পরিবার ও পোষা প্রাণীকে সরিয়ে নিন, দেরি করবেন না।’ প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে দ্বীপটিতে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১১৫ জনের প্রাণহানি ও ৩৩৮ জন নিখোঁজ হন। রয়টার্স
দাবানল নিয়ন্ত্রণে ‘পশ্চিম মাউই’ ছেড়ে যাওয়ার আদেশ প্রত্যাহার
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের পশ্চিম মাউই থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহার করে নিয়েছে অঞ্চলটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।










