প্রচণ্ড দাবদাহের সতর্কবার্তা থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া বিশ্ব স্কাউট জাম্বুরির আয়োজন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বর্তমানে দেশটি বছরের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মের মধ্য দিয়ে যাচ্ছে। খবর রয়টার্স।
স্কাউটের এ বড় আয়োজনে ১৪-১৮ বছর বয়সী কয়েক হাজার স্কাউট সেমেঞ্জিয়ামে জড়ো হয়েছিল, যেখানে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। প্রচণ্ড গরমের কারণে কয়েকশ অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ে। এটি এখন স্বাস্থ্যবিষয়ক সবচেয়ে বড় উদ্বেগে পরিণত হয়েছে।
১-১২ আগস্ট পর্যন্ত এ ইভেন্ট চলবে। এটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরো পানির ট্রাক, শীতাতপ নিয়ন্ত্রিত জায়গার ব্যবস্থা ও চিকিৎসাসেবা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। দাবদাহের কারণে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ স্কাউট সদস্যরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সিঙ্গাপুরও সে সিদ্ধান্ত অনুসরণ করেছে।
নানামুখী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী এবং কোরিয়া স্কাউট অ্যাসোসিয়েশন অন্যান্য দেশের সঙ্গে পরামর্শ করে জাম্বুরি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছু স্কাউট সদস্য ও তাদের অভিভাবক প্রবল দাবদাহের প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।










