ডেনমার্কের শ্রম অবস্থার পর দুটো ছবি
আঁকার জন্য চিত্রশিল্পী জেনস হ্যানিংকে টাকা দিয়েছিল স্থানীয় একটি জাদুঘর। কিন্তু কোনো
কিছু না এঁকেই খালি ক্যানভাসকে চিত্রকর্ম দাবি করছেন তিনি। যদিও ওই ক্যানভাসে যুক্ত
করার জন্য বড় অঙ্কের ব্যাংক নোট দেয়া হয়েছিল তাকে। এখন আদালত এক রায়ে টাকা ফেরতের নির্দেশ
দিয়েছে। খবর এপি।
গত সপ্তাহের ওই রায়ে ডেনমার্কের আদালত
বলেছে, চুক্তি লঙ্ঘনের জন্য আলবোর্গের কুনস্টেন মিউজিয়ামকে ৬৯ হাজার ৮৯৪ ডলার পরিশোধ
করবেন জেনস হ্যানিং। তার আইনজীবী পিটার শোনিং গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বলেছেন,
সমসাময়িক এ শিল্পী রায়ের বিরুদ্ধে আপিল করছেন। তবে তিনি কোনো মন্তব্য করবেন না।
২০২১ সালে হ্যানিংকে ডেনমার্ক ও অস্ট্রিয়ার
গড় বার্ষিক মজুরি বিষয়ে তার আগের দুটি শিল্পকর্ম পুনরুৎপাদনের জন্য নিয়োগ করেছিল জাদুঘর।
যেখানে যুক্ত থাকার কথা একতাড়া ব্যাংক নোট।
এর বদলে ‘ওয়ার্ক ইট আউট’ শিরোনামে
তিনি প্রদর্শনীর জন্য দুটি খালি ক্যানভাস জমা দেন। জানান, শিল্পকর্মটি তার বর্তমান
কাজের পরিস্থিতি তুলে ধরেছে। ওই অর্থ রেখে দিয়েছেন।
শিল্পকর্মের জন্য ইউরো ও ক্রোনার ব্যাংকনোটে
অর্থ দেয়ার পাশাপাশি পারিশ্রমিক হিসেবে আরো তিন হাজার ৯০০ ডলার দিয়েছিল জাদুঘর।
কোপেনহেগেনের ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে
জানায়, জাদুঘর থেকে নেয়া নগদ অর্থ থেকে পাঁচ হাজার ৬৭৬ ডলার রাখতে পারবে হ্যানিং। যা
প্রদর্শনীর ফি হিসেবে পাবেন তিনি।
আদালত বলছে. জাদুঘর ও হ্যানিংয়ের মধ্যে
চুক্তিতে বলা হয়েছে যে নগদ ব্যাংক নোটগুলো প্রদর্শনের পর ফেরত দেয়া হবে। কিন্তু প্রদর্শনী
শেষ হওয়ার পর হ্যানিং নগদ টাকা ফেরত দিতে অস্বীকার করলে জাদুঘর আইনি ব্যবস্থা নেয়।










