দীর্ঘ সাত বছর পর ভেনিজুয়েলায় আবারো কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত লরা ডগু। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, তার দল কাজ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ২০১৯ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন এ কূটনৈতিক পদক্ষেপে দুই দেশের বিদ্যমান মতপার্থক্য নিরসন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। খবর আল জাজিরা
ভেনিজুয়েলায় ৭ বছর পর ফের চালু হচ্ছে মার্কিন মিশন
দীর্ঘ সাত বছর পর ভেনিজুয়েলায় আবারো কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত লরা ডগু।










