রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে তারা। খবর রয়টার্স।
কমিটি জানায়, ১০ জন নিহতের পরিচয় পাওয়া গেছে। ফ্লাইট তালিকার সঙ্গে সবার নাম মিলেছে। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় বুধবার বিধ্বস্ত হয় একটি বিমান। এতে থাকা ১০ জনের মধ্যে প্রিগোজিন ছিলেন একজন। বিমানটি টাভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।
কয়েকদিন আগেও ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্টের শক্তিশালী হাতিয়ার ছিল ওয়াগান গ্রুপ। তবে জুনে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন প্রিগোজিন। সদস্যদের নিয়ে মস্কোর দিকে যাত্রা করেন তিনি। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান পাল্টান তিনি। বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিদ্রোহ থেকে সরে বেলারুশে চলে যান প্রিগোজিন।
এরপর থেকেই প্রিগজিনের সঙ্গে পুতিনের দূরত্ব তৈরি হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দাবি, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছিল, বিমান বিধ্বস্তের ঘটনায় প্রিগোজিন মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে তিনি যে বিমানে ছিলেন তেমন অকাট্য কোনও প্রমাণ নেই।তাদের ভাষ্য, বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না পুতিন।










