গুঁড়া করা খাঁটি কফি সম্পূর্ণ চাপ দিয়ে এসব ট্যাবলেট তৈরি করা হয়েছে। এতে কোনো কোটিং বা জেলি নেই বলে জানিয়েছে কোম্পানিটি। প্রতিটি ট্যাবলেটে লেখা আছে ‘১০০% কফি’। তবে এগুলো ব্যবহারের জন্য লাভাৎজার নিজস্ব বিশেষ কফি মেশিন প্রয়োজন হবে। কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) আন্তোনিও বারাভালে জানান, ২০২০ সালে ইতালীয় স্টার্টআপ ক্যাফেমোটিভ কেনার পর পাঁচ বছরের গবেষণা ও ১৫টির বেশি পেটেন্টের মাধ্যমে বিশেষ কফি ট্যাবলেটটি তৈরি করা হয়। খবর সিএনবিসি
যুক্তরাষ্ট্রের বাজারে ‘কফি ট্যাবলেট’ আনল লাভাৎজা
যুক্তরাষ্ট্রের বাজারে নতুন ধরনের ‘কফি ট্যাবলেট’ নিয়ে এসেছে ইতালির বিখ্যাত কফি ব্র্যান্ড লাভাৎজা।










