ভারত দাবি করেছে, তারা লাহোরে পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করে দিয়েছে। দেশটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সরঞ্জাম তাদের লক্ষ্যবস্তুতে ছিল। খবর বিবিসি।

ভারতের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছে, লাহোরের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করা হয়েছে। তবে কীভাবে ওই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে, সে বিষয়ে ভারত বিস্তারিত কিছু জানায়নি।

এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা গত রাত থেকে অন্তত ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

একই সঙ্গে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে।