গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক চাপ বেড়েছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রাজি নন। বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর আলোচনা ত্বরান্বিত হয়েছে এবং আরব দেশগুলোর চাপে ইসরায়েল আলোচনায় আসতে পারে। খবর আল জাজিরা