যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে একাধিক
কুর্দি-নিয়ন্ত্রিত স্থানে তুর্কি বিমান হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। কয়েকদিন
আগে তুরস্কের রাজধানীতে বোমা হামলার পর গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) আঙ্কারা এ হামলা
চালিয়েছে। খবর সিএনএন।
আসায়িশ নামের একটি সশস্ত্র কুর্দি দল এ
তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, তুরস্কের এ হামলায় ছয় কুর্দি নিরাপত্তা
সদস্যসহ বেসামরিক পাঁচ নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া ১০ জন আহত হয়েছেন।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,
৩০টি কুর্দি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদ উল্লেখ করে
এ হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ বলছে দেশটি।
গত ১ অক্টোবর আঙ্কায়া কুর্দি সশস্ত্রপন্থীরা
একটি গাড়ি ছিনতাই করে হামলা করে। এতে কমপক্ষে একজন বেসামরিক নাগরিক নিহত হযন। স্বরাষ্ট্র
মন্ত্রণালয় ভবনের বাইরে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। একই দিন তুরস্কের
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের যুদ্ধবিমান ২০টি কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে)
লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।
সিরিয়া থেকে পিকেকে চার দশকের বেশি সময়
ধরে সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে। তুরস্কসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ পার্টিকে
সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে।










