ভারতের তামিলনাড়ুতে রেলে অগ্নি দুর্ঘটনায়
অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। খবর এনডিটিভি।
আজ শনিবার (২৬ আগস্ট) ভোর আনুমানিক
সোয়া পাঁচটার দিকে মাদুরাই রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা বগিতে আগুনের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের কারণ হিসেবে স্থানীয় এক
রেল কর্মকর্তা জানান, বগিতে থাকা ’অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে আগুনের সূত্রপাত। পরে
আগুন পুরো বগিতে ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ওই বগির সবাই উত্তর প্রদেশের বাসিন্দা
ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মাদুরাই জেলা কালেক্টর এমএস সঙ্গীতা
জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।










