২০৩০ সালের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল পানিশূন্য হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা মার্সি কর্পস। সেই সঙ্গে প্রায় ৩০ লাখ মানুষ পানির অভাবে গৃহহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে, শহরের অর্ধেক গভীর নলকূপ এরই মধ্যে শুকিয়ে গেছে, ৮০ শতাংশ ভূগর্ভস্থ পানি দূষিত। প্রতি বছর যত পানি জমা হয়, তার চেয়ে ৪ কোটি ৪০ লাখ ঘনমিটার বেশি পানি উত্তোলন হচ্ছে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতার ফলে সংকট আরো ঘনীভূত হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য হাহাকার ক্রমে বাড়ছে কাবুলজুড়ে। খবর: আলজাজিরা
২০৩০ সালের মধ্যে পানিশূন্য হয়ে পড়তে পারে কাবুল
২০৩০ সালের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল পানিশূন্য হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দাতব্য সংস্থা মার্সি কর্পস।










