পশ্চিম আফ্রিকার দেশে বেনিনে দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লাগার ঘটনায় অন্ত ৩৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া আহত হয়েছে ১২ জনেরও বেশি। খবর রয়টার্স।
তারা আরো জানায়, আগুনের কারণে ওই এলাকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
প্রসিকিউটর আবদুবাকি অ্যাডাম-বোঙ্গলে এক বিবৃতিতে বলেন, ‘আগুনে দোকান পুড়ে গেছে এবং প্রাথমিক মূল্যায়ন অনুসারে একজন শিশুসহ ৩৫ জন মারা গেছে।’
একজন প্রত্যক্ষদর্শী জানান, সম্ভবত গ্যাসোলিনের ব্যাগ থেকে পেট্রল ঢালার সময় আগুনের সূত্রপাত হয়েছিল। ১২ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।










