কভিড-১৯ আক্রান্ত হওয়ায় ভারতে অনুষ্ঠিতব্য
জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগ
মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খবর মিন্ট।
গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে
সানচেজ বলেন, কভিড রিপোর্ট পজিটিভ আসায় দিল্লির জি২০ সম্মেলনে যেতে পারছি না আমি।
আরো জানান, সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব
করবেন স্পেনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো। সঙ্গে থাকবেন কয়েকজন মন্ত্রী।
এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছিলেন সম্মেলনে যোগ দিতে পারছেন না
তারা। কারণ হিসেবে দুজনই ব্যস্ত কর্মসূচির কথা জানান।
মধ্যম আয়ের দেশগুলোকে অন্তর্ভুক্ত
করে বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ১৯৭৯ সালে গঠিত হয় জি২০। ভারতের সভাপতিত্বে
এ প্রথম জোটটির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।










