পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা নিয়ে সতর্ক
করতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে
এভাবে যুক্তরাষ্ট্রকে বার্তা দেয় পিয়ংইয়ং। তবে এ সংক্রান্ত ছবি প্রকাশ করেছে আজ। খবর
সিএনএন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কেসিএনএ জানায়, দেশটি বেশ কয়েকটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একে তারা ‘কৌশলগত পারমাণবিক
আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে।
আরো বলা হয়, প্রকৃত পারমাণবিক যুদ্ধের
বিপদ সম্পর্কে শত্রুদের সতর্ক করার জন্য এ মহড়া। দুটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র
ছিল মহড়ার অংশ।
সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ
কোরিয়ার যৌথ মহড়ায় অংশ নেয়। এরই প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিসাইল সাব-ইউনিট
সফলভাবে পারমাণবিক হামলার মিশন সম্পন্ন করেছে। ক্ষেপণাস্ত্র প্রায় দেড় হাজার কিলোমিটার
দূরত্ব পাড়ি দেয়। লক্ষ্যমাত্রায় থাকা দ্বীপের ১৫০ মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়। ক্ষেপণাস্ত্র
ছুড়ে প্রতিক্রিয়ায় ‘পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষার’ উপায়কে
শক্তিশালী করবে বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী
জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে চীনের মূল ভূখণ্ড ও কোরীয় উপদ্বীপের
মধ্যবর্তী পীত সাগরে উত্তর কোরিয়ার ছোড়া কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
উত্তর কোরিয়া চলতি বছরে ১৮টি ক্ষেপণাস্ত্র
পরীক্ষা চালিয়েছে। এর আগে ২০২০ সালে মাত্র চারটি ও ২০২১ সালে আটটি পরীক্ষা চালিয়েছিল।










