মিসরের পর্যটন শহর আলেকজান্দ্রিয়ায় পর্যটক বাসে হামলা চালিয়ে দুই ইসরায়েলি পর্যটককে হত্যা করেছে এক মিসরীয় পুলিশ সদস্য। আলেকজান্দ্রিয়ায় পম্পে পিলারের পাশে ওই হামলায় আরেকজন আহত হয়েছে বলে  স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর আল জাজিরা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিসরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলি পর্যটকদের বহনকারী একটি বাসে একজন বন্দুকধারী গুলি চালিয়েছেন। ইসরায়েলিদের বাসে হামলার এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিসরের স্থানীয় গণমাধ্যমগুলো। ইসরায়েল ও হামাসের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে মিসর এ ঘটনা ঘটল।