প্রতি সাতজন প্রাপ্তবয়স্কের একজন ও
প্রতি আট শিশুর একজন অতিপ্রক্রিয়াজাত খাবার বা আলট্রা-প্রোসেস্ড ফুডের (ইউপিএফ) প্রতি
আকৃষ্ট। ৩৬টি দেশের ২৮১টি গবেষণার বিশ্লেষণে এ সম্পর্কিত প্রকাশ হয়েছে ব্রিটিশ মেডিকেল
জার্নালে।
গবেষণাটির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান
জানায়, ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ১২ শতাংশ শিশু অতিপ্রক্রিয়াজাত খাদ্যে আসক্তির কারণে
নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে।
অতি প্রক্রিয়াজাত কিছু খাদ্যকে
আসক্তিকর হিসেবে বর্ণনা করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আইসক্রিম,
ঠাণ্ডা পানীয় ও কারখানায় তৈরি খাবার মতো ইউপিএফ মানবদেহের জন্য ক্ষতিকর। যা ক্যান্সার,
স্থূলতা ও হার্টের সমস্যার মতো রোগের ঝুঁকি বাড়ায়।
এ ধরনের পণ্যের বিশ্বব্যাপী ব্যবহার
বাড়ছে এবং বর্তমানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গড় খাদ্যের অর্ধেকেরও বেশি ইউপিএফ।
এ কারণে গবেষকদের আশঙ্কা, কিছু লোক যেভাবে এ জাতীয় খাবার গ্রহণ করছে যে তারা অতি দ্রুত
অসুস্থ হয়ে যেতে পারে।
উচ্চ শর্করা ও চর্বিযুক্ত খাবারকে আনুষ্ঠানিকভাবে
আসক্তি হিসেবে শ্রেণীবদ্ধ করার প্রস্তাব দেন তারা। এর মাধ্যমে সামাজিক, ক্লিনিকাল ও
রাজনৈতিক নীতির পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করতে পারে বলে মনে
করেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের
মনোবিজ্ঞানের অধ্যাপক অ্যাশলে গিয়ারহার্ড জানান, খাদ্য আসক্তি ও এর ক্লিনিকাল প্রাসঙ্গিকতার
পক্ষে ধারাবাহিক প্রমাণ রয়েছে। কিছু প্রক্রিয়াজাত খাবারে এ ধরনের আসক্তিযুক্ত পদার্থের
বৈশিষ্ট্য রয়েছে।
লেখকরা জানিয়েছেন, ইউপিএফ নিয়ে তাদের
গবেষণা চলতে থাকবে। আবার কিছু বিশেষজ্ঞের মত, পণ্যগুলোকে ভুলভাবে ভয়ংকর দেখানো হচ্ছে।
বরং বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য ইউপিএফের সম্ভাব্য প্রভাব বোঝার জন্য আরো গবেষণা
প্রয়োজন।










