কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে শনিবার প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। প্রদেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, কিশোর বয়সী সন্দেহভাজন এ রোগীকে একটি শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রদেশটিতে এ পর্যন্ত আর কোনো এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। শনাক্ত হওয়া রোগী কোনো পশু বা পাখির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে। এ বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একজন বনি হেনরি এক বিবৃতিতে বলেন, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশ বা পুরো কানাডায় এইচ৫ বার্ড ফ্লুতে কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। খবর ও ছবি রয়টার্স