কিছুদিন আগে চাঁদে আছড়ে পড়েছিল রাশিয়ার চন্দ্রযান লুনা। তারপর চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করাতে সফল হয়েছে ভারত। এবার একই মিশনে নামছে জাপান।

দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হচ্ছে, আগামী রোববার (২৭ আগস্ট) সকালে দেশটির দক্ষিণ অঞ্চলের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান এইচ২-এ যাত্রা করবে বলে জানিয়েছে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএকএক্সএ)।

ওই রকেটে থাকবে একটি অ্যাডভান্সড ইমেজিং স্যাটেলাইট ও হালকা একটি ল্যান্ডার। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে চাঁদে অবতরণ করবে মহাকাশযান।

এ অভিযান জাপানি মহাকাশ সংস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ গত কয়েক বছরে বেশ কয়েকটি ব্যয়বহুল উৎক্ষেপণ প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে দেশটি। ওই সময় রকেট ইঞ্জিনের হালনাগাদ সংস্করণে বিস্ফোরণ ঘটে, এমনকি ব্যর্থ হয় বাণিজ্যিক সাটেলাইট উড়ানোর চেষ্টা।

বিষয়গুলো সামনে এনে নাগোয়া বিশ্ববিদ্যালয়ের মহাকাশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জিরো কাসাহারা মনে করেন, জেএএক্সএর আগের ব্যর্থতা এই অভিযানে অতিরিক্ত চাপ ফেলেছে। অন্যান্য মহাকাশ সংস্থাগুলো ব্যর্থতা কাটিয়ে উঠলেও এবার ব্যর্থ হলে জাপানের জন্য ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হবে।