ভাড়াটে সেনার
দল ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর খবরের একদিন পর এ বিষয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন। তার মতে, প্রিগোজিন প্রতিভাবান ব্যক্তি ছিলেন। কিন্তু মারাত্মক কিছু
ভুল করেছিলেন। খবর বিবিসি।
গত
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিম দিকে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১০ আরোহী নিহত
হয়। তাদেরই একজন প্রিগোজিন।
মৃত্যুর
ঘোষণার প্রায় ২৪ ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার মুখ
খোলেন পুতিন। ক্রেমলিনের বাসভবন
থেকে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রিগোজিন একজন প্রতিভাবান লোক ছিলেন, যদিও সে জীবনে মারাত্মক কিছু ভুল করেছে।’
বক্তব্যে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও পুতিন
গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি আরো বলেন,
ওই উড়োজাহাজে এমন লোকজন ছিলেন যারা ইউক্রেনের নব্য-নাৎসী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অবদান
রেখেছে।
উড়োজাহাজটির দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট
নয়। এমনকি বিধ্বস্ত ওই যানে প্রিগোজিন
ছিলেন কিনা এটা নিয়েও সংশয় রয়ে গেছে বলে মনে করছেন অনেকেই।
তবে গতকাল বৃহস্পতিবার পেন্টাগনের এক মুখপাত্র
বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে
যে ভাগনার প্রধান ওই
দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিভের
অঞ্চলে স্থানীয় বাসিন্দারা বিমানটিতে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে বলে
রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অবশ্য পুতিনের বক্তব্যের পরও প্রিগোজিনের মৃত্যু নিয়ে
ধোঁয়াশা কাটেনি। বক্তব্যে প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি উল্লেখ
করেননি রুশ প্রেসিডেন্ট।
তবে
ধারণা করা হচ্ছে ফ্লাইটে থাকা
সাত জন যাত্রী এবং তিন জন ক্রুর সবাই নিহত হয়েছেন।










