দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট রাজনীতিবিদ ও জুলুপ্রধান ম্যাঙ্গোসুথু বুথেলেজি ৯৫ বছর বয়সে মারা গেছেন। তিনি বর্ণবৈষম্যের সময় ইনকাথা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। পরে নেলসন ম্যান্ডেলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বুথেলেজি এএনসির সশস্ত্র কর্মকাণ্ডের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং একটি মধ্যপন্থী দৃষ্টিভঙ্গির পক্ষে ছিলেন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এএনসি ও ইনকাথার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তার বিরুদ্ধে বর্ণবাদী সরকারের সঙ্গে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছিল। বুথেলেজি জুলু জাতিগোষ্ঠীর বংশগত প্রধান এবং দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। বিবিসি