১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ছিলেন ঝু রংজি। রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিকে আরো বাজারমুখী করা এবং চীনকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

দুর্নীতি দমন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, আর্থিক ও কর ব্যবস্থার পরিবর্তন এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের মতো বড় অর্থনৈতিক সংস্কারের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। বিশেষ করে ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের যোগদানের ক্ষেত্রে তিনি অন্যতম নীতিনির্ধারক ছিলেন। দীর্ঘ আলোচনার পর ডব্লিউটিওতে প্রবেশ চীনের অর্থনীতিকে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য আরো উন্মুক্ত করে।