জি-২০
সম্মেলন শেষে দেশে ফেরার কথা থাকলেও উড়োজাহাজে ত্রুটি থাকার কারণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধি
দলকে নয়াদিল্লিতে থাকতে হবে। কানাডার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান।
জি-২০টি নেতাদের বৈঠকে যোগ দিতে শুক্রবার ভারতে পৌঁছান ট্রুডো। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রোববার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ভারতে থেকে যেতে হয়েছে।
নয়াদিল্লিতে
কানাডিয়ান হাইকমিশন এএফপিকে এক বিবৃতিকে জানায়, উড়োজাহাজ পরিচালনাকারী কানাডিয়ান
বিমান বাহিনী প্রতিনিধি দল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই সমস্যাগুলো রাতারাতি সমাধানযোগ্য নয়, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে থাকবে।’ কানাডার সিটিভি জানায়, এটি কখন ফিরতে পারেবে তা স্পষ্ট নয়।
জি-২০
শীর্ষ সম্মেলনে ট্রুডোর উপস্থিতি জি-৭-এর অন্যান্য নেতৃবৃন্দের তুলনায় কম গুরুত্বপূর্ণ
ছিল। যার অন্যতম কারণ অটোয়ার দক্ষিণপন্থী শিখ বিচ্ছিন্নতাবাদীদের পরিচালনার বিষয়ে
তার সরকার ও আয়োজক ভারতের মধ্যকার উত্তেজনা।
ট্রুডো
একমাত্র বিশ্ব ব্যক্তিত্ব নন যিনি সাম্প্রতিক মাসগুলোতে উড়োজাহাজ সংক্রান্ত সমস্যার
শিকার হয়েছেন। আগস্টে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই সংক্রান্ত সমস্যার
জন্য ওশেনিয়া সফর বাতিল করেন।










