২০২২ সালের সেপ্টেম্বরে ছয়টি এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে মিয়ানমার। এর অংশ হিসেবে এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান পেয়েছে দেশটি। এ মাল্টি-রোল ফাইটার জেটগুলো বিভিন্ন উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ কূটনীতিকের মিয়ানমার সফর ও জান্তাপ্রধানের পারস্পরিক রাশিয়া সফরসহ দেশ দুটির মধ্যে সহযোগিতা বৃদ্ধির পর এ চুক্তি করা হলো। মিয়ানমারের সামরিক শাসকদের প্রতি রাশিয়ার সমর্থন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র একে অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। রয়টার্স
এসইউ-৩০ যুদ্ধবিমানের প্রথম চালান পেয়েছে মিয়ানমার
২০২২ সালের সেপ্টেম্বরে ছয়টি এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে মিয়ানমার।










