ইসরায়েলি নিরাপত্তা সংস্থার (আইএসএ) সঙ্গে যৌথভাবে চালানো দুটি হামলায় তিন হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েল বলছে, ওই তিনজন গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার সঙ্গে জড়িত ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর গাজার একটি স্কুলে হামলা চালিয়ে তিনজনের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। হামলা হওয়া ওই স্কুলটিকে ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ বলে উল্লেখ করেছে আইডিএফ ও আইএসএ। তবে স্কুলটিতে কোনো সামরিক কার্যক্রম চালায়নি বলে দাবি করেছে হামাস।
আর বাকি দুজন নিহত হয়েছেন ১ অক্টোবর রাফাহে চালানো দ্বিতীয় অভিযানে।
আইডিএফ বলছে, নিহত তিনজনই ইসরায়েলে চালানো ৭ অক্টোবরের হামলা এবং ভবিষ্যতে আরো হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।










