উত্তর, দক্ষিণ সুদান ও কঙ্গোয় পণ্যের শিপিং খরচ কমাতে শতাব্দী পুরনো রেল সংযোগ আবার চালু করছে উগান্ডা। রেল লাইনটি পূর্ব আফ্রিকার রেল নেটওয়ার্কের অংশ ছিল, যা কেনিয়া ও ব্রিটেন তৈরি করেছিল। নতুন আধুনিক রেলপথের জন্য চীনা তহবিল পেতে ব্যর্থ হওয়ার পরে উগান্ডা পুরনো নেটওয়ার্কটি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। উগান্ডা সরকারের অর্থায়নে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন দুই বছরে পুরনো রেল লাইনটি পুনর্নির্মাণ করবে। মেরামত করা ২৩৭ মাইলের রেল অংশটি তোরো শহরকে গুলু লজিস্টিক হাবের সঙ্গে সংযুক্ত করবে। রয়টার্স
শতাব্দী পুরনো রেল সংযোগ আবার চালু করেছে উগান্ডা
উত্তর, দক্ষিণ সুদান ও কঙ্গোয় পণ্যের শিপিং খরচ কমাতে শতাব্দী পুরনো রেল সংযোগ আবার চালু করছে উগান্ডা।










