গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে
নতুন অভিযানের ঘোষণা দিয়েছে হামাস। আজ শনিবার (৭ অক্টোবর) হামলা করে পক্ষটি। এ লড়াইয়ের
নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড। খবর আলজাজিরা।
হামাস জানায়, এরই মধ্যে হামলা শুরু
রয়েছে। ইসরায়েলের অভিমুখে কয়েক হাজার রকেট ছোড়া হয়েছে।
হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা
মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
নিজেদের লড়াইয়ের কৌশল সম্পর্কে তিনি
বলেন, ‘সময়, স্থান ও পরিকল্পনার দিক থেকে’ এ অভিযান ইসরায়েলকে চমকে দিয়েছে।
দক্ষিণ ইসরায়েলের কয়েকজন ফিলিস্তিনি
বন্দুকধারী প্রবেশ করেছে বলে জানিয়েছে বিবিসি।
যুদ্ধ শুরু করে হামাস একটি ‘গুরুতর
ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি
বলেন, ইসরায়েলি সৈন্যরা সব অনুপ্রবেশের স্থানে শত্রুর সঙ্গে লড়াই করছে। ইসরায়েল
রাষ্ট্র এই যুদ্ধে জয়ী হবে।
এ পরিস্থিতিতে সতর্ক অবস্থা বিরাজ করছে
ইসরায়েল জুড়ে। তারাও যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের
স্থানীয় বিমানবন্দরের সব ধরনের ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে। তবে নিরাপত্তা নিদের্শনার
মাঝে চালু রয়েছে বেন গুরিয়েন এয়ারপোর্ট।
এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাত
দিয়ে বিবিসি জানায়, একজন নারী নিহত হয়েছেন।










